বৃহস্পতিবার, ০৭:৩৮ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

করোনায় মৃত-আক্রান্ত কমেছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত কমেছে। আক্রান্ত হয়েছে তিন লাখ আট হাজার ৯৫৮ জন। আর মারা গেছেন এক হাজার ৩৬৭ জন মানুষ।

শনিবার করোনায় আক্রান্ত হয়েছিল পাঁচ লাখ ২৬ হাজার ৬১ জন মানুষ। মারা গিয়েছিল চার হাজার ৫৩৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ১১ লাখ ৭৭ হাজার ৩৪৩ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ২৯ হাজার ৭২১ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৭৭৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৪২ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২৫ হাজার ৫৩৯ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭২৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ৬০৫ জন। আর মারা গেছে এক লাখ ৬৩ হাজার ৩৪৭ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭৬ লাখ পাঁচ হাজার ১৩৫ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৩ হাজার ৭৭৫ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। মারা গেছে ছয় লাখ ৯৫ হাজার ৩৬৯ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com