শনিবার, ০৪:৫৫ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

ফেসবুকে আপত্তিকর পোস্ট : আপিল বিভাগে মহিলা দল নেত্রী স্মৃতির জামিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) জামিন দিয়েছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে স্মৃতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সাথে ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী মনিরুজ্জামান আসাদ, মাকসুদ উল্লাহ, রোকনুজ্জামান সুজা প্রমুখ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যদি অন্য কোনো মামলা না থাকে তাহলে আপিল বিভাগ জামিন দেয়ায় তার কারামুক্তিতে বাধা নেই।

আইনজীবী মাকসুদ উল্লাহ জানান, হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। একইসাথে চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে সোনিয়া আক্তার স্মৃতির মুক্তিতে বাধা নেই।

এর আগে, গত ২৮ নভেম্বর সোনিয়া আক্তার স্মৃতিকে হাইকোর্টের দেয়া জামিন শুনানি আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ।

তার আগে গত ৩১ অক্টোবর বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। এই আবেদনের শুনানি নিয়ে ২ নভেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পাশাপাশি আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠান। এর মধ্যে রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল করেন।

উল্লেখ্য, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী। ওই মামলায় গত চার অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বেড়াডাঙ্গা তিন নম্বর সড়কের ভাড়া বাসা থেকে সোনিয়াকে গ্রেফতার করা হয়।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলা দলের সদস্য। তিনি রাজবাড়ী পৌরসভার তিন নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো: খোকনের স্ত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com