শনিবার, ০৪:৫৬ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

পূর্ব বিরোধেদের জেরে নেত্রকোনার মদনে প্রতিপক্ষের হামলায় সাজাদ মিয়া (৩২) হত্যা মামলার আসামি কবির খাঁকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলার কেন্দুয়া থানার বেখুরহাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কবির খাঁ মাখনা গ্রামের মৃত চান খাঁর ছেলে। এর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় আবদুল মজিদ (৬২) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজাদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আবদুল মজিদের পরিবারের দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলে আসছে। গত ২৮ ডিসেম্বর সাজাদ মিয়া বাড়ির সামনের মাঠে হাঁস চড়াতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ান। প্রতিপক্ষের আঘাতে সাজাদ মিয়াসহ ছয়জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মশিউর রহমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজহার নামীয় ২ নম্বর আসামি কবির খাঁকে আজ র‌্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে আটক করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, আসামিকে থানায় এখনো আনা হয়নি। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সঙ্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com