বুধবার, ০১:২৬ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

যাচ্ছিলেন হাসপাতালে, মেট্রো রেলেই সন্তান প্রসব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ১৬২ বার পঠিত

আগারগাঁও মেট্রো রেল স্টেশনে সন্তান প্রসব করেছেন সোনিয়া রানি নামের এক নারী। সোনিয়া ডাক্তারের কাছে যাওয়ার সময় মেট্রো রেলে ওঠেন। হঠাৎ প্রসব বেদনা উঠলে ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেন এই নারী। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।

মেট্রো রেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রো রেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সোনিয়া সন্তান প্রসব করেন। সোনিয়ার স্বামী সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভাবনা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হতো। আজ হাসপাতালে ভর্তি করানোর জন্য বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রো রেলেই প্রসব বেদনা ওঠে।  মা এবং ছেলে দুজনই সুস্থ আছে। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন। এরপর মেট্রো রেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com