মঙ্গলবার, ১০:২১ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

জুয়াড়িদের চোখ বিপিএলে, ফিক্সিংয়ের প্রস্তাব পেল সিলেট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২১২ বার পঠিত

এবারের আসরে অপ্রতিরোধ্য দল সিলেট স্ট্রাইকার্স। চার ম্যাচ খেলে হারের স্বাদ পায়নি একটি ম্যাচেও, জয় পেয়েছে চারটিতে। তবে এর মাঝে ফ্রাঞ্চাইজিটি আলোচনায় উঠে এসেছে ফিক্সিং কাণ্ডে। জুয়াড়িদের প্রস্তাব পেয়েছে দলটি।

জানা গেছে, সিলেটের একজন মালিককে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে একটি চক্র। তবে তাতে সাড়া দেননি তিনি। বরং বিষয়টি বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) মৌখিকভাবে জানিয়ে দিয়েছে সিলেট কর্তৃপক্ষ।

এ নিয়ে বিন্দুমাত্রও চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আসলে এটা আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। মৌখিকভাবে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি। এটা রিপোর্টেড কিছু নয়। প্রতি দুই-তিন খেলা পরপর দুই-একটা করে রিপোর্ট পাই আমরা। তবে তা সিরিয়াস কিছু নয়।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিয়ে বলে, ‘আমরাও আপনাদের মতো বিষয়টা শুনেছি। যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল কোনো অভিযোগ না আসে, ততক্ষণ পর্যন্ত এ নিয়ে আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারি না। তবে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট চোখ-কান খোলা রাখছে। কোনো ক্লু পেলেই তারা এ নিয়ে এগোবে। পুরো বিষয়টা তারাই দেখবে। শুধু এটুকু বলতে পারি, আমরাও উড়োউড়ো খবর শুনছি।’

গতকাল ম্যাচ শেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন সিলেট দলপতি মাশরাফি বিন মর্তুজাও। তিনি বলেন, ‘যদি কোনো পরিচালকের কাছে প্রস্তাব গিয়ে থাকে সেটা তিনি জানবেন। আর এটা এখন সবাই জানে। তেমন কোনো বিষয় না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com