বৃহস্পতিবার, ০৮:৩৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ চ্যালেঞ্জিং কাজ করছে : মোমেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২০৯ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ তার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বৈশ্বিক শক্তি যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখছে, যদিও এটি একটি ‘চ্যালেঞ্জিং’ কাজ।

তিনি বলেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তাদের (মার্কিন ও চীন) নিজস্ব সমস্যা থাকতে পারে। এটা তাদের মাথাব্যথা, আমাদের নয়। আমরা উভয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই।’

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদক যুক্তরাষ্ট্র ও চীনের সাথে বাংলাদেশ সরকার কিভাবে সম্পর্ক বজায় রাখছে তা জানতে চাইলে মোমেন এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি : ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’- উল্লেখ করেন। যা সম্প্রতি জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মোমেন বলেন, ‘আমরা এই নীতিতে বিশ্বাস করি।’

মোমেন আজ মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় নবনিযুক্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে স্বাগত জানান এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া, জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার বাংলাদেশে তার চার দিনের সফর শেষ করেন।

অন্যদিকে, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের একটি প্রতিনিধি দল বাংলাদেশের নেতৃত্বের সাথে মতবিনিময় করতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন ভাইস মিনিস্টার চেন ঝু’র নেতৃত্বে। সিপিসির প্রতিনিধিদল ১১ জানুয়ারি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

২০২১ সালের ১৫ সেপ্টেম্বর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে নিযুক্ত হওয়া ডোনাল্ড লু সম্ভবত ১৫ জানুয়ারি তার বাংলাদেশ সফর শুরু করবেন।

মার্কিন কর্মকর্তা লাউবাচারের সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নির্বাচনের বিষয়ে আলোচনা করেছে কিনা জানতে চাইলে মোমেন বলেন, আগামী জাতীয় নির্বাচন এক বছর পর অনুষ্ঠিত হবে এবং গত ১৪ বছরে নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ।

তিনি বলেন, জনগণ ও সব দলের অংশগ্রহণে অভ্যন্তরীণভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনের সার্বিক পরিবেশ উন্নত করা যেতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে চায় এবং সেজন্য একটি স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে অসামান্য উন্নয়নের কথা বিবেচনা করে জনগণ তাদের সুন্দর ভবিষ্যতের জন্য আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মানুষকে বিশ্বাস করি। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা কখনই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসিনি।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com