বৃহস্পতিবার, ০২:১৯ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

ফারদিন হত্যা মামলা: কারাগার থেকে মুক্তি পেলেন বুশরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার আসামি আয়াতুল্লাহ বুশরা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার ৮ জানুয়ারি ফারদিন হত্যা মামলায় গ্রেফতার বুশরার জামিন মঞ্জুর করেন। তার জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করে আজ বেলা ২টার দিকে তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, বুয়েট ক্যাম্পাসে যাওয়ার কথা বলে গত ৪ নভেম্বর ঢাকার ডেমরার কোনাপাড়ার বাসা থেকে বের হন ফারদিন। ওই দিন তিনি নিখোঁজ হন। ওই দিন ফারদিনের সাথে ছিলেন আয়াতুল্লাহ বুশরা। পর দিন ৫ নভেম্বর রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন।

নিখোঁজের তিন দিন পর ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ফারদিনের বাবা পরে মামলা করেন। মামলায় বুশরাকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বুশরা।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল রহমান বুশরার মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বুশরাকে নিতে তার বাবা এসেছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com