শুক্রবার, ০৬:০৮ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

ইসিতেই আস্থা নেই, ইভিএমে ভোটের প্রশ্নই আসে না : ফারুক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ইভিএমকে ‘ভোট চুরির মেশিন’ উল্লেখ করে বলেছেন, যেখানে নির্বাচন কমিশনের (ইসি) ওপর জনগণের মোটেও আস্থা নেই সেখানে ইভিএমে ভোট গ্রহণ মেনে নেয়ার প্রশ্নই আসে না।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বান্দরবান শহরের হোটেল গ্র্যান্ড ভ্যালির সম্মেলন কক্ষে ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, ‘রাতের ভোটে নির্বাচিত এই সরকারের হাজার কোটি টাকা লুটপাটের বিচার এ দেশের মাটিতেই হবে। জনগণই সেই বিচার করবে। দেশে জুলুমবাজ সরকার বেশিদিন টিকবে না। এ সরকারের পতন ঘটবে। ব্যালটের মাধ্যমেই এই সরকারের পতন হবে।’

জেলা বিএনপির সভানেত্রী মাম্যাচিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি লুসাই মং মারমা, যুগ্ম সম্পাদক রিটল বিশ্বাস, আবেদুর রহমান, সেলিম রেজা, মো: শাহাদাত হোসেন, বিএনপি নেতা টিমং প্রু প্রমুখ। সভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com