বুধবার, ০৫:২৯ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

গৌরনদীতে পরকীয়া প্রেমিকের হামলায় স্বামী আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ বার পঠিত

পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিলো স্বামী। এসময় স্ত্রীর প্রেমিকের হামলায় গুরুত্বর আহত হয়েছেন স্বামী কৃষ্ণ কান্ত বাড়ৈ (৪২)। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের পশ্চিমপাড়া এলাকার।

সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত কৃষ্ণ কান্ত বাড়ৈ জানান, দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী সুশান্ত বাড়ৈর সাথে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এনিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে।

তিনি আরও জানান, রবিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে তিনি বাড়িতে না থাকার সুবাধে তার বসত ঘরে প্রবেশ করে সুশান্ত। আকস্মিক তিনি ঘরে ঢুকে তার স্ত্রী ও সুশান্তকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন।

এ সময় সুশান্ত তাকে (কৃষ্ণ কান্ত) পিটিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

গৌরনদী মডেল থানার এসআই মো. রেদওয়ান জানান, এ ঘটনায় সোমবার দুপুরে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সুশান্ত বাড়ৈকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com