মঙ্গলবার, ১০:২০ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

সিলেট বিমানবন্দরের ই-গেট খুলছে আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২১২ বার পঠিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অভিবাসন প্রক্রিয়া দ্রুত ও সেবার মান বাড়াতে বিমানবন্দরে ছয়টি ইলেকট্রনিক গেট (ই-গেট) খোলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। রোববার ছয়টি ই-গেট উদ্বোধন করা হবে।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সকাল ১১টায় গেটগুলো উদ্বোধন করবেন। রোববার ছয়টি ই-গেট উদ্বোধন করা হবে। এর মধ্যে তিনটি বের হওয়ার জন্য ও তিনটি প্রবেশের জন্য স্থাপন করা হয়েছে।

তিনি আরো বলেন, যাদের ই-পাসপোর্ট আছে তারা ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মহের উদ্দিন শেখ বলেন, এসব ই-গেট উদ্বোধনের মাধ্যমে প্রবাসীদের দুর্ভোগ লাঘব হবে। দ্রুততম সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করা যাবে। প্রবাসীদের কথা চিন্তা করে অভিবাসন প্রক্রিয়া দ্রুত ও সেবার মান বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি আরো বলেন, এই প্রযুক্তির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আরো নিরাপদ ও দ্রুত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সহজেই ই-গেট দিয়ে যেতে পারবে, কারণ ই-পাসপোর্ট জমা দেয়ার পরে গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে এবং পুরো প্রক্রিয়াটি ১৮ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে।

এর আগে গত ৭ জুন ঢাকা বিমানবন্দরে ১২টি ই-গেট উদ্বোধন করা হয়।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com