শনিবার, ০৪:৩৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শেরপুরে বন্য হাতির আক্রমণে যুবক নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে শফিকুল আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার কাটাবাড়ি-দাওধারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল আলম নয়াবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাটাবাড়ি গ্রামের মো: আব্দুল করিমের ছেলে বলে জানা যায়।

বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধুদের সাথে কাটাবাড়ি পাহাড়ে অবস্থানরত বন্য হাতির দল দেখতে যান শফিকুল আলম। ওই সময় তারা হাতির কাছাকাছি চলে গেলে দলের একটি হাতি তাদের তাড়া করে। একপর্যায়ে শফিকুলকে মাটিতে ফেলে পা দিয়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে বন্যহাতির দল ঘটনাস্থল থেকে সরে গেলে স্থানীয়রা লাশ উদ্ধার করে।

বন কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন থেকে বন্য হাতির একটি দল নালিতাবাড়ীর কাটাবাড়ি পাহাড়ি টিলায় অবস্থান করছিল।

উল্লেখ্য, গত আট মাসে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্ত জনপদে বন্যহাতির আক্রমণে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে নালিতাবাড়ী সীমান্তেই মারা গেছেন তিনজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com