বুধবার, ০৫:৪৪ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ গৌরনদীতে খাসজমিতে দোকান বরাদ্দ, ভিক্ষার থালা ছেড়ে আত্মমর্যাদার পথে দুই হতদরিদ্র মানুষ ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় গৌরনদীর পুত্রবধূ ঝুমুরের মৃত্যু, স্বামীর মানসিক নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ বার্থীতে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্টুর নির্বাচনী প্রস্তুতি সভা দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টাকার বিনিময়ে কলরেকর্ড বিক্রি, চার পুলিশ গ্রেপ্তার বিশ্ববাজারে ফের বাড়ছে তেলের দাম বিদায়টা আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের দিন: মেসি এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। প্রচণ্ড শীতের মধ্যে মাঝ পদ্মায় আটকা পড়েছে তিনটি ফেরি।

শনিবার ভোর ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। এতে করে মাঝ নদীতে তিনটি ফেরি আটকা পড়েছে।

জানা গেছে, রাত থেকেই কুয়াশার পরিমাণ বেশি ছিল। ভোর ৫টার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ আরো বাড়তে থাকে। ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহনবোঝাই বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বনলতা ও বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নামের তিনটি ফেরি আটকা পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১১টি ফেরি চলাচল করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com