বুধবার, ০৭:৪৪ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

অলিভিয়া বেনসন : এক বিড়াল এত সম্পদের মালিক!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২০২ বার পঠিত

যারা পপ সংগীত শুনতে ভালোবাসেন, তাদের কাছে টেলর সুইফটের আর কোনো পরিচয় দেয়ার প্রয়োজন নেই। ৩৩ বছরের মার্কিন গায়িকা সারা বিশ্বে জনপ্রিয়। ‘শেক ইট অফ’ গায়িকার পোষ্য বিড়ালটি এবার খবরে। কারণ ছোট্ট মিষ্টি চারপেয়ের সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে। টেলরের বিড়ালের নাম অলিভিয়া বেনসন। অলিভিয়া গান গাইতে পারলে, অবশ্যই টেলরকে গেয়ে শোনাত ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’। রোলিং স্টোনের রিপোর্ট বলছে, অলিভিয়া এখন বিশ্বের ধনীতম পোষা প্রাণিদের তালিকায় তিন নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ ৯৭ মিলিয়ন ডলার।

ফোর্বস স্টাইল লিস্ট তৈরি হয়েছে ‘অল অ্যাবাউট ক্যাটস’ সংস্থার তথ্য নিয়ে। তারা ইনস্টাগ্রাম তথ্য থেকেই এই পরিসংখ্যান বানিয়েছে। অলিভিয়া সোশ্যাল মিডিয়ায় দারুণ প্রভাব বিস্তার করেছে। সম্পত্তির বিচারে বিশ্বের জনপ্রিয়তম নালা ক্যাটই এগিয়ে থাকবে। সিয়ামিজ ও ট্যাবি মিক্স প্রজাতির এই বিড়ালের মোট সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। স্কটিশ ফোল্ড প্রজাতির অলিভিয়া তার পরই। যদিও অলিভিয়ার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তাও তার জনপ্রিয়তা অন্য মাত্রায়।

কারণ টেলর অলিভিয়াকে নিয়েই বিভিন্ন দেশে ট্যুর করেন। এমনকি একাধিক মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া গেছে। এখানেই শেষ নয়, বড় বাজেটের বিজ্ঞাপনেও অলিভিয়া ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেছে। ২০২০ সালে টেলর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন অলিভিয়ার। বিড়ালটি পা ছড়িয়ে বসেছিল কাউচে। ওই ছবি দুই মিলিয়ন লাইক পেয়েছিল।

অলিভিয়া এভাবেই পোষ্যপ্রেমীদের মন জয় করে নিতে শুরু করে। অলিভিয়ার সাথে পপ সেনসেশন সেলেনা গোমেজেরও ছবি রয়েছে। টেলর সারা বিশ্বে ট্যুর করে বছরে প্রায় ১৫০ মিলিয়ন ডলার অর্জন করেন। অলিভিয়াও টেলরের ছোঁয়ায় আজ টাকার গদিতে।
সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com