সোমবার, ১০:১৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩

তীব্র শীতে বরিশালের জনজীবন বিপর্যস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

গত কয়েকদিন বরিশালে তীব্র শীত অনুভূত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছে পেশাজীবী মানুষ। তবে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না।

বরিশাল আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ২৪ ডিসেম্বর ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

নগরীর বাসিন্দা মো. আব্দুল মান্নান বলেন, সকালে ঘুম থেকে উঠে অফিসে যেতে হয়। প্রায় ৯টা পর্যন্ত কুয়াশায় চারপাশ ঢাকা থাকে। তারপরও কাজে যেতে হয়। বাধ্য হয়ে কর্মস্থলে যেতে হচ্ছে। তবে এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বাচ্চারা। এত শীতের মধ্যে স্কুলে যাচ্ছে তারা।

পথচারী সফিক হাওলাদার বলেন, বরিশালে ২-৩ দিন ধরে ঠাণ্ডা পড়ছে। দুপুর পর্যন্ত সূর্য দেখা যায়নি। সঙ্গে ঠান্ডা বাতাসে ঘরের বাইরে থাকতে খুব কষ্ট হয়।

শহরের চাঁদমারি এলাকার রিকশাচালক রিপন বলেন, জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করে সকালে রিকশা নিয়ে নামতে হয়। ঘরে শুয়ে থাকার উপায় নেই। একদিন বসে থাকলে ঘরে রান্না চলবে না। তাই বাধ্য হয়েই সকল শীত উপেক্ষা করে বের হই। গত কয়েক দিনের মতো এতো ঠান্ডা এর আগে পড়েনি।

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। হাঁচি-কাশিসহ কোল্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছে মানুষ। অপরদিকে শীতের কারণে সারাদিনই গরম পোশাক পরে মানুষজনকে চলাচল করতে দেখা যায়। পাশাপাশি হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। চিকিৎসকরা শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে গরম পানি পান করাসহ সবসময় গরম কাপড় ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছেন।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জাগো নিউজকে বলেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাব বরিশালসহ সারাদেশের আকাশ আংশিক মেঘলা রয়েছে। তবে মেঘ কেটে গেলে শীত আরও বাড়তে পারে। আবহাওয়ার এমন পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিন বিরাজমান থাকবে। এ দুই ২-৩ মধ্যরাত থেকে বিভিন্ন এলাকায় মাঝারি ও তীব্র ঘন কুয়াশা পড়বে। এর প্রভাবে নদী পথ ও তার আশপাশের এলাকাগুলোতে দুপুর পর্যন্ত কুয়াশা বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

এছাড়া জানুয়ারি মাসের মধ্যভাগে বা শেষভাগে বরিশালে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের এ পর্যবেক্ষক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com