বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত  আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল

ওএমএসের চাল খোলাবাজারে বিক্রি, সভাপতির পদ গেল যুবলীগ নেতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু হেণা মোস্তফা কামালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার অন্তর্গত বিরামপুর উপজেলা শাখার সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

৭১ সদস্য নিয়ে বিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠিত। সেই কমিটিতে আবু হেলা মোস্তফা কামাল সভাপতি ছিলেন।

উল্লেখ্য, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ওএমএসের চাল বিক্রির ডিলার হিসাবে গরীব অসহায়দের সরকারি চাল বিক্রির দায়িত্বে ছিলেন। সেই চাল গরীবদের মাঝে বিক্রি না করে ব্যবসায়ীদের কাছে বেশী দামে বিক্রি করার সময় স্থানীয় লোকজন ভ্যানসহ ১৪ বস্তা চাল আটক করে ইউএনওকে সংবাদ দেয়।

এসময় ইউএনও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কলেজ বাজারে একটি চালের দোকান থেকে আরও ৪টি বস্তায় রাখা ওএমএসের চাল জব্দ করেন।

চাল দোকানি আব্দুল গোফফার জানান, তিনি এই চালগুলো ওএমএস ডিলার আবু হেনা মো. মোস্তফা কামালের নিকট থেকে কিনে আনেন। ইতিপূর্বেও তিনি ডিলারের নিকট থেকে চাল কিনে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করেছেন। মোট ১৮ বস্তা চাল জব্দের দিন গত ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com