বৃহস্পতিবার, ০৭:২৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

শরীফুল রাজকে হুমকি দিচ্ছেন কে?

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮১ বার পঠিত

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের সম্পর্ক তলানিতে পৌছেছে। দুজন এখন কারো ছায়া মাড়াতে চাচ্ছেন না।

সংসার করবেন না—এমন সিদ্ধান্ত নিয়েই রাজের বাসা থেকে রাতের আঁধারে বেরিয়ে গেছেন পরীমনি। দুজনের পথ এখন ভিন্ন।

রাজও জানিয়ে দিয়েছেন পরীর সঙ্গে তার আর বনিবনা হবে না। তাদের সংসার আর জোড়া লাগবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করে রাজের বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন পরীমনি। তবে রাজ এসব বিষয়ে অনেকটাই বেখেয়ালি।

পরীমনি মারধরের অভিযোগ করারও পরও চুপচাপ ছিলেন শরীফুল রাজ। কথা বলেননি কোথাও। তবে এটুকু বলে রেখেছিলেন, ‘এখন কোনো কথা বলতে চাই না। পরে এসব নিয়ে কথা বলব।’

শেষ পর্যন্ত রাজ খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। নীরবতা ভাঙলেন। রীতিমতো বোমাও ফাটালেন। তবে সুস্পষ্ট করেননি কাকে নিয়ে বলছেন।

শরীফুল ইঙ্গিত দিয়েছেন যে, পরীমনির সঙ্গে সম্পর্কের টানাপোড়ের পর থেকে তিনি কারো কাছ থেকে হুমকি পাচ্ছেন।
মঙ্গলবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে শরীফুল রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন। সেখানে লেখেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’

রাজের পোস্ট দেখে বোঝা যাচ্ছে তিনি কোনো জায়গা থেকে হুমকি পাচ্ছেন, যাকে তিনি গড ফাদার বলে উল্লেখ করেছেন। হুমকির জবাব হয়তো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলেন।

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে রাজকে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ। চরকি প্রযোজিত ‘গুণিন’চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তাদের দুজনের পরিচয়। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেন। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
ঢাকাই সিনেমার এক নায়িকাকে নিয়ে রাজ-পরীমনির মধ্যে টানাপোড়েন। এমন ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে পরী তার ফেসবুকে পোস্ট করেছিলেন। তবে ওই নায়িকা বিষয়টি অস্বীকার করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com