শুক্রবার, ০৫:২৬ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কূটনীতিকদের যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২০৪ বার পঠিত

বিদেশে বসে দেশের বিরুদ্ধে কোনো মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করা হলে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে না থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশি মিশন প্রধানদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি কেউ যদি মিথ্যা ও বানোয়াট তথ্য দেয় আপনারা (দূতরা) চুপ করে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবেন না। মন্ত্রণালয় যখন আপনাকে হুকুম দিল, তখন আপনি এর উত্তর দেবেন, ‘‘নো’’। আপনি একজন দায়িত্বশীল মানুষ। সরকার আপনাকে সর্বোচ্চ কাজ দিয়েছে। আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট (প্রতিনিধিত্ব) করছেন।’

ড. মোমেন বলেন, ‘কেউ যদি মিথ্যা বলে, আপনি (দূত) উত্তর দেবেন। এক্কেবারে স্বতঃস্ফূর্তভাবে। ওটার জন্য আপনারা মন্ত্রণালয় থেকে হুকুম পাবেন, এটার জন্য বসে থাকবেন না। আমরা নব যুগ-যুগান্তে প্রবেশ করেছি। আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল লোক। আপনারা (দূতরা) সেই অনুযায়ী কাজ করবেন, যেটা আপনারে ভালো মনে করেন।’

দেশবিরোধী প্রচারণা রোধে বাংলাদেশি মিশনগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা নিয়ে দূতদের ভাষ্য কী ছিল? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের আমরা পরামর্শ দিয়েছি। তাদের বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন। এতদিন ধরে তারা (দূতরা) যেটা করেন, তারা (দূতরা) রেসপন্স করেন না। আবার অনেকে জানায়ও না। এ বিষয়ে আমরা জানলে তাদের (দূতদের) বলি, হুকুম দিলে তারা রেসপন্স করেন।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, এখন থেকে আপনারা রেসপন্স করবেন এবং আমাদের জানাবেন। কেউ কেউ (দূতরা) খারাপ কিছু হলে তারা আমাদের জানাতে চান না, তারা লজ্জা পান। লজ্জার কোনো কারণ নেই। আমাদের সব মিশন মিলেই পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সবাই মিলে টিমওয়ার্ক। তাদের (দূতদের) কিছু যদি খারাপও হয় আমাদের বলবেন, খারাপ হলেও বলবেন। আপনারা ম্যাচিউর।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com