সোমবার, ০৮:৫১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

এক কাতলের দাম ২৮ হাজার টাকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পরা ১৯ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (১লা জানুয়ারী) বিকেল ৩টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর কুশাহাটা এলাকায় জেলে গুরু হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।

বিকেলে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে নিয়ে এলে প্রকাশ্য নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৮৪০ টাকায় মাছটি ক্রয় করেন দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়তের মো: শাজাহান মিয়া।

মাছ ব্যবসায়ী মো: শাজাহান মিয়া সাংবাদিকদের জানান, রোববার বিকেলে মাছটি প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৮৪০ টাকায় ক্রয় করে পরে বিকেলে ঢাকায় এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকায় মোট ২৮ হাজার ৮০০ টাকায়
বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা মো: রেজাউল শরিফ জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই পদ্মা নদীতে এমন বড় বড় মাছ ধরা পড়ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com