শুক্রবার, ০৭:৩৩ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কখন কীভাবে তায়াম্মুম করতে হয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৪২ বার পঠিত

অজু বা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। কিন্তু পানি না পেলে বা পানি ব্যবহারে অপারগ হলে তখন কী করবেন? কোরআনুল কারিমে এ ব্যাপারে সুস্পষ্ট সমাধান দেওয়া আছে। শারীরিক পবিত্রতায় অজু-গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম।

কখন তায়াম্মুম করবেন
যখন পানি না থাকে বা এমন দূরত্বে পানি থাকে যে, পানির জন্য অপেক্ষা করলে নামাজের সময় পার হয়ে যাবে। অথবা এমন অসুস্থতা বা এমন শীত, যাতে পানি ব্যবহার করলে প্রাণনাশের বা বড় ধরনের ক্ষতির আশঙ্কা আছে। এ অবস্থায় অজু-গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে। উভয় ক্ষেত্রে তায়াম্মুমের নিয়ম এক ও অভিন্ন।

বিজ্ঞাপন

তায়াম্মুমের নিয়ম
১. প্রথমেই তায়াম্মুমের ইচ্ছা করা
২. তায়াম্মুমের শুরুতে ‘বিসমিল্লাহ বলা’
৩. উভয় হাত পবিত্র মাটিতে মেরে একটু সামনে-পেছনের দিকে নিয়ে ভালোভাবে স্পর্শ নেওয়া
৪. মাটিতে হাত মারার পর মাটি ঝেড়ে ফেলা
৫. মাটিতে হাত মারার সময় আঙুলগুলো ফাঁক করে রাখা
৬. উভয় হাতের তালু দ্বারা পুরো মুখমণ্ডল মাসেহ করা
৭. আগের মতো উভয় হাত পবিত্র মাটিতে মেরে একটু সামনে-পেছনে দিকে নিয়ে ভালোভাবে স্পর্শ নেওয়া
৮. বামহাতের তালু দ্বারা ডানহাত কনুইসহ মাসেহ করা
৯. ডানহাতের তালু দ্বারা বামহাত কনুইসহ মাসেহ করা
১০. মাসেহের ধারাবাহিকতা যথাযথভাবে ঠিক রাখা
১১. বিরতিহীনভাবে তায়াম্মুম করা অর্থাৎ উভয় মাসেহে বিলম্ব না করা।

তায়াম্মুমের মুস্তাহাব
যদি প্রবল ধারণা থাকে যে, শেষ সময় পর্যন্ত পানি পাওয়া যাবে; তাহলে তায়াম্মুমের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা মুস্তাহাব। আর যদি পানি পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে তায়াম্মুম করে মুস্তাহাব সময়ে ইবাদত সম্পন্ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com