বুধবার, ০৫:৫৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন শ্রাবন্তী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

মা-বাবা ছাড়া জীবন অন্ধকার শ্রাবন্তীর। অন্যদিকে বড়পর্দার নায়িকা হওয়ার সুবাদে জীবনে জড়িয়েছে বহু বিতর্ক।

মেয়ের এই কাণ্ডের জন্য কী করেছিলেন তার মা-বাবা? টালিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনটাও যেন অভিনয়ের সঙ্গে সঙ্গে অনেকটা সিনেমার মতোই হয়ে গেছে।

জীবনে এসেছে বহু চড়াই-উতরাই। অভিনয়ের থেকেও তার ব্যক্তিগত জীবন বারবার উঠে এসেছে শিরোনামে।

মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সেই সম্পর্ক টিকেনি। বিয়ের ১৩ বছর পর রাজীবের সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে।

তার পর শ্রাবন্তীর জীবনে এসেছেন একাধিক পুরুষ। শ্রাবন্তীর এই বর্ণময় জীবন নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল তার পরিবারের লোক কিছু বলেন না? মা-বাবার কি প্রতিক্রিয়া?

মেয়ের জীবনে এত ঝড় এলে তার মা-বাবা কি বসে থাকবেন? সন্তান ভুল পদক্ষেপ নিলে তারা কি চুপ থাকবেন? কখনো না। শ্রাবন্তীর মা-বাবাও কিন্তু চুপ ছিলেন না।

ক্যামেরার সামনে তারা বললেন, কী করেছিলেন মেয়ের সঙ্গে। মাত্র ১৬ বছর বয়সে মেয়ের বিয়ে করা কোনো মা-বাবার পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।

যদিও সেই ঘটনার কথা অবশ্য উল্লেখ করেননি তারা। তবে তাদের কথায় স্পষ্ট যে, এমন সিদ্ধান্তের জন্যই মা-বাবাকে ক্ষুব্ধ করেছিলেন শ্রাবন্তী।

তারা বলেন, আমরা মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। ওটাই ওর জীবনের বড় শাস্তি। রিয়্যালিটি শো ‘হ্যাপি পেরেন্টস ডে’-তে এসে সেই শাস্তি পাওয়ার কথাই ক্যামেরার সামনে বলেন শ্রাবন্তীর মা ও বাবা।

মা-বাবা যখন এই কথাগুলো বলছিলেন, তখন মুখে কোনো কথা নয়, চোখ দিয়ে শুধুই পানি গড়িয়ে পড়ছিল শ্রাবন্তীর।

সেই পানিই মনে হয় বলে দেয় নায়িকার আক্ষেপের কথা। যদিও এত কিছুর মধ্যে নায়িকার একটাই কথা, তার পৃথিবীতে ভালোবাসার মানুষ চারজন। ছেলে ঝিনুক, দিদি আর মা-বাবা। তাদের ছাড়া শ্রাবন্তীর পৃথিবী অন্ধকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com