শনিবার, ১০:২৫ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ বার পঠিত

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লালপুরের কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোন্তাজ আলী মাস্টার (৬২), নারায়ণ পুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী সাথী বেগম (৩০)।

জানা যায়, শনিবার দুপুর পৌনে একটার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেটের পশ্চিমে দুটি ট্রেন ক্রসিং করার সময় নিহতরা ট্রেন লাইন অতিক্রম করছিলেন। অপর দিক থেকে আসা ট্রেন দেখতে না পাওয়ায় অতিক্রম করার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির নিচে তারা কাটা পড়ে।

ওসি মোনোয়ারুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com