শুক্রবার, ০৮:০৮ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

পদ্মা সেতু বাংলাদেশের মর্যাদার প্রতীক : আইনমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই একটি সেতু নির্মাণের কারণে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকাস্থ কসবা সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হকের মাতা মরহুমা জাহানারা হক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ চারজনকে গুণীজন সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। এটি শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের জনগণের নিজেদের শক্তিতে বড় কিছু করার প্রতীক। আমরা করতে পারি, আমাদের কাছে কিছুই অসম্ভব নয়, সেটা প্রমাণ করার একটি প্রতীক হচ্ছে পদ্মা সেতু।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত জুন মাসে পদ্মা সেতু চালু করেছেন, ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু করেছেন, আগামী কিছু দিনের মধ্যে কর্ণফুলী ট্যানেল ও আরো ফোর লেইন রাস্তার উদ্বোধন করবেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। আমরা সেই অবস্থান ধরে রাখতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য যা করা প্রয়োজন, সেটা আমাদের করতে হবে।

আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান মিন্টু, প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রমুখ বক্তৃতা করেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com