বৃহস্পতিবার, ০৮:৩৮ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিদেশে বসেই এনআইডি পাবেন প্রবাসীরা:পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বে যতো প্রবাসী আছেন সবাই এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড পাবেন, এজন্য তাদের দেশে আসতে হবে না। বিদেশে বসেই তারা এনআইডি সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার সিলেটের শহরতলীর একটি অভিজাত হোটেলে করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবাসীদের নানা সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। প্রবাসীরা বিদেশে বসে এনআইডি পাবেন এবং এনআইডি অনুযায়ী তাদের পাসপোর্ট দেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,‘দেশের সবাইকে সোশ্যাল সিকিউরিটির আওতায় আনতে হবে। সেজন্য আইডি কার্ডধারী সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা প্রয়োজন। কর না দিলে আমরা কিছু  প্রত্যাশা করতে পারি না। দিবো না, অথচ নিবো এটা হতে পারে না। পৃথিবীর উন্নত দেশগুলোতে আহরিত রাজস্বের অধিকাংশই আসে আয়কর থেকে। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল জাতি গড়তে আয়কর বিভাগকে শক্তিশালী করা প্রয়োজন।’

সিলেটের কর কমিশনার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর আইনজীবী সমিতির সভাপতি এম. রফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ ও সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি আব্দুল জব্বার জলিলসহ আরও অনেকে।

উল্লেখ্য, সিলেট কর অঞ্চলে এবার ৮৩৫ কোটি টাকা কর আদায় করা হয়েছে। এবার তিন ক্যাটাগরিতে সেরা ৩৫ করদাতাকে দেওয়া হয়েছে সম্মাননা। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশন এলাকা ও চার জেলার ১০ জনকে দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সর্বোচ্চ করদাতা ১৫ জন এবং নারী ও পুরুষ শ্রেণিতে ৫ জন করে ১০ জন সেরা করদাতা পুরস্কার পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com