বুধবার, ১০:৫০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

রসিক নির্বাচনে জামানত হারালেন আ’লীগসহ ৭ মেয়র প্রার্থী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২০২ বার পঠিত

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াসহ সাত মেয়র প্রার্থী। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ২২৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। মেয়র পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে সাতজন প্রার্থী মনোনয়নপত্রের সাথে জমা দেয়া জামানতের টাকা ফেরত পাবেন না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো: আব্দুল বাতেন।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তাকে জামানতের টাকা ফেরত দেয়া হবে না। সদ্য সমাপ্ত রসিক নির্বাচনে নয় মেয়র প্রার্থীর মধ্যে বিজয়ী ও দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থী ছাড়া অন্য সাত প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। তারা আইন অনুযায়ী জামানতের টাকা ফেরত পাওয়ার মতো ভোট পাননি। জামানতের টাকা ফেরত পেতে হলে তাদের ৩৫ হাজার ১২৬ ভোট পেতে হতো।

তৃতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের লতিফুর রহমান মিলন শর্ত অনুযায়ী কম পেয়েছেন এক হাজার ২৩৮ ভোট। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। অন্যদিকে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শর্তের ১২ হাজার ৮১৫ ভোট কম পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ২২ হাজার ৩০৬টি। পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশ কংগ্রেসের আম প্রতীকের আবু রায়হান ভোট পেয়েছেন পেয়েছেন ১০ হাজার ৫৪৯ ভোট। তিনিও ২৪ হাজার ৫৭২ ভোট কম পেয়েছেন শর্তের। ষষ্ঠ অবস্থানে থাকা জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের খোরশেদ আলম খোকন পেয়েছেন পাঁচ হাজার ৮০৯ ভোট। তিনি শর্তের থেকে ২৯ হাজার ৩১২ ভোট কম পেয়ে জামানত হারিয়েছেন।

সপ্তম অবস্থানে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ১৫৬ ভোট। তিনিও জামানতের শর্তের চেয়ে ২৯ হাজার ৯৬৫ ভোট কম পেয়েছেন। অষ্টম অবস্থানে থাকা খেলাফত মজলিশের দেয়াল ঘড়ি প্রতীকের তৌহিদুর রহমান মণ্ডল রাজু পেয়েছেন দুই হাজার ৮৬৪ ভোট। তিনি কম ভোট পেয়েছেন ৩২ হাজার ২৫৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের মেহেদী হাসান বনি দুই হাজার ৬৭৯ ভোট। তিনি ৩২ হাজার ৪৪২ ভোট কম পেয়ে জামানত হারিয়েছেন। তিনি আরো জানান, এই সাত মেয়র প্রার্থীর মনোনয়নপত্রের সাথে জমা দেয়া জামানাতের টাকা ফেরত দেয়া হবে না। তবে বিজয়ী ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থী জামানতের টাকা ফেরত পাবেন।

রসিক নির্বাচনে এবার ভোটার সংখ্যা ছিল চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এবার নির্বাচনে বৈধ ভোট পড়েছে দুই লাখ ৭৯ হাজার ৯৩৬টি আর বাতিল হয়েছে এক হাজার ৩৬টি ভোট। নয় মেয়র প্রার্থী, ১৭৮ জন সাধারণ এবং ৬৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com