বুধবার, ১০:৫২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

সমস্যা হলে রংপুরে ভোট বন্ধ করে দেওয়া হবে: ইসি রাশেদা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আমরা ৮৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সেসব কেন্দ্রের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলো সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ করা হবে। কোনো সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ইসি রাশেদা বলেন, আমাদের লোকবল খুব কম। তারপরও আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করব। এ ক্ষেত্রে প্রার্থীদের আচরণ বিধি মেনে হতে হবে। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা কঠিন। কোনো সমস্যা দেখা গেলে সঙ্গে সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। আমরা গাইবান্ধা নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। রংপুরেও সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে।
জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনের এখনো দেরি আছে। আর সিসি ক্যামেরার ব্যবহার আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) নেই। তবুও এখনই কিছু বলা যাচ্ছে না।

রংপুর সিটি করপোরেশন আগামীকালসকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে এক টানা ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠু ভোট নিশ্চিতে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় টহলে থাকবেন পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com