রবিবার, ০৪:৫৯ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

লাইনচ্যুত বগি উদ্ধার, ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯৬ বার পঠিত

প্রায় আড়াই ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছ। এতে করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল সকাল ১০টা ০৫ মিনিটে বগিটি উদ্ধার করা হয়। এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেনের একটি বগি কেওয়াটখালী এলাকায় লাইনচ্যুত হয়

লোকোসেডের ইনচার্জ মো: আবদুর রহিম জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কেওয়াটখালি লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। সকাল ১০ টার পরপরই বড়িটি উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদি হাসান বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। এছাড়া অন্যান্য লোকাল ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সকালে ময়মনসিংহের বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পড়ে। বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এরপর ১৭ ডিসেম্বর সকালে ময়মনসিংহ জংশন থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ৩৮ ডাউন ট্রেনের একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকে ময়মনসিংহ ভৈরব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com