সোমবার, ০৭:০৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গাজীপুর সিটি কাউন্সিলরের পা ভেঙ্গে দিল পুলিশ : আটক ৩০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৫ বার পঠিত

গাজীপুর সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলরকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর রাজবাড়ী রোডের জজকোর্ট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নগরীর প্রাণকেন্দ্র ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূইয়া একটি মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে যাওয়ার পথে পুলিশের এ হামলার শিকার হন। এতে আরো বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ নেতাকর্মীকে আটক করে।

আজমল জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলে অংশ নিতে একটি খণ্ড মিছিল নিয়ে তিনি রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় জজকোর্ট মোড় এলাকায় পুলিশ বিনা উস্কানিতে তাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতে হামলা চালায়।

পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হন। এ সময় তিনি কাউন্সিলর পরিচয় দেয়ার পরও পুলিশ বেধড়ক পিটিয়ে তার বাম পা ভেঙ্গে দেয়। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়। আহত হাসান আজমল ভূইয়া সদর মেট্রো থানা বিএনপির সদস্য সচিব। এদিকে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ও একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com