সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ডিএমপি’র ৫ কর্মকর্তার পদায়ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃতদের মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দু’জন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তা রয়েছেন।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: মোস্তফা কামালকে ডিবি-লালবাগ বিভাগে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রাশেদ হাসানকে পল্লবী জোনাল টিমে বদলি করা হয়েছে।

একই আদেশে ট্রাফিক-ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়কে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ওয়ারী), পেট্রোল-ওয়ারীর সহকারী পুলিশ কমিশনার মো: গোলাম মোর্সেদকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) ও সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম-২) নীপা বিশ্বাসকে ট্রাফিক ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com