শুক্রবার, ০১:২৬ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

কাল পদত্যাগপত্র জমা দেবেন এমপি হারুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২২২ বার পঠিত

বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তারা জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ জাতীয় সংসদের স্পীকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন।

পরে তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অপেক্ষায় থাকা সাংবাদিকদের সাথে কথা বলবেন।

এর আগে ১১ ডিসেম্বর সংসদ সচিবালয়ে গিয়ে বিএনপির পাঁচ এমপি পদত্যাগপত্র জমা দেন। হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় তার পদত্যাগপত্র জমা দিতে পারেননি। পদত্যাগপত্র জমা দেয়ার সময় ওই দিন সশরীরে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো: মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তার পক্ষে পদত্যাগপত্র নিয়ে যান পাঁচ এমপি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় মেইলে পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।

তার আগে গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় এমপিরা পদত্যাগের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com