সোমবার, ০৫:১২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে ভক্তের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

সিলেটের শিবগঞ্জে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করার সময় ২৫ বছর বয়সী দলটির এক ভক্ত ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে মারা গেছেন। সুনামগঞ্জের ছাতকের জয়ব্রত ভট্টাচার্য সোমবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে একটি বেসরকারি ফার্মে কাজ করতেন।

জয়ব্রতের বোন নির্জরনী ভট্টাচার্যের বরাতে সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী মুজিবুর রহমান বলেন, জয়ব্রত রোববার রাতে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় একটি মেসে বন্ধুদের সাথে খেলা দেখেন। আর্জেন্টিনার জয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে সবার সাথে স্লোগান দেন, আনন্দ-উল্লাস করেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন।

তিনি আরো বলেন, ব্যথা তীব্র হলে রাত ৩টার দিকে বন্ধুরা তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সোমবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, জয়ব্রত ভট্টাচার্য হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তার মৃত্যুর কারণ সুষ্পষ্টভাবে বলা যাচ্ছে না।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন যে ভোরে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই তরুণের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সকাল ১০টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com