শনিবার, ০৭:০৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

মেসিকে কেন আলখাল্লা পরালেন কাতারের আমির?

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

চ্যাম্পিয়ন দলের হয়ে শিরোপা হাতে নেওয়ার আগে লিওনেল মেসিকে কালো আলখাল্লা পরিয়ে দিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ। কাতার সংস্কৃতিকে সাধারণত এ পোশাক পরেন মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরা। বিশ্বকাপ জেতায় মেসিকে সম্মানের প্রতীক হিসেবে এমন পোশাক পরানো হয়েছে। খবর মার্কার।

কাতারি ভাষায় এ পোশাকের নাম ‘বিস্ত’। দেশটিতে মূলত গুরুত্বপূর্ণ এবং ভিআইপিরা এ পোশাক পরে থাকেন। তবে মেসিকে এমন পোশাক পরানোয় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে এ পোশাক নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাননি বিশ্বজয়ী চ্যাম্পিয়ন ফুটবলের ম্যাজিকম্যান লিওনেল মেসি। আলখাল্লা পরে কাপ নিয়ে বিজয়োল্লাসে মেতেছেন তিনি।

টুইটবার্তায় ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ মারুফ লিখেছেন, ‘কাতারের সংস্কৃতি অনুসারে কাউকে সম্মান ও শ্রদ্ধা করে বিস্ত পরানো হয়। বিশ্বকাপ জেতার কারণে মেসিকে সম্মান করে কাতারের আমির এ পোশাক পরিয়েছেন। পশ্চিমা গণমাধ্যমের উচিত ভিন দেশের সংস্কৃতিকে সম্মান জানানো।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com