বৃহস্পতিবার, ০৮:১৭ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

বিক্ষোভে সমর্থন : ইরানের বিখ্যাত অভিনেত্রী গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

ইরানের সবচেয়ে খ্যাতিমান অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশব্যাপী চলমান বিক্ষোভ নিয়ে মিথ্য তথ্য ছড়ানোর অভিযোগে সপ্তাহখানেক আগে তাকে গ্রেফতার করা হয়। ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (ইরনা) জানিয়েছে, ওস্কারজয়ী মুভি দি সেলসম্যানের নায়িকা আলিদোস্তি ইনস্টাগ্রামে যে পোস্টটি দিয়েছিলেন, তার জের ধরে গ্রেফতার করা হয়েছে। ইরানব্যাপী চলা বিক্ষোভের সময়কার অপরাধের দায়ে ফাঁসিতে জীবন হারানো প্রথম ব্যক্তির প্রতি সংহতি প্রকাশ করে তিনি ওই পোস্টটি দিয়েছিলেন।

ইরনা আরো জানায়, প্ররোচণামূলক কনটেন্ট প্রকাশের কারণে আরো কয়েকজন ইরানি সেলেব্রেটিকে ‘বিচার বিভাগ তলব করেছে।’ তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

রাষ্ট্রীয় মিডিয়ার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আলিদোস্তি ‘যে দাবি করেছেন, তার সাথে সামঞ্জস্য রেখে কোনো প্রমাণ’ না দেয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। পোস্টে ৩৮ বছর বয়স্কা অভিনেত্রী বলেন, ফাঁসি হওয়া ‘ব্যক্তিটির নাম মোহসেন শেকারি। এই রক্তপাত দেখেও কোনো পদক্ষেপ গ্রহণ না করা প্রতিটি আন্তর্জাতিক সংস্থাই মানবতার কলঙ্ক।’

তেহরানের রাস্তায় প্রতিবন্ধকতা স্থাপন এবং দা দিয়ে দেশের নিরাপত্তা বাহিনীর এক সদস্যের ওপর হামলা চালানোর অভিযোগে ৯ ডিসেম্বর শাকেরির ফাঁসি কার্যকর করা হয়।

বিক্ষোভ-সংশ্লিষ্ট অপরাধের জন্য গত সপ্তাহে মাজিদরেজা রাহনাভার্দ নামের দ্বিতীয় ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।

আলিদোস্তি আগেও সরকারের সমালোচনা করার কারণে দাণ্ডিত হয়েছিলেন। ২০১৮ সালে হেডস্কার্ফ খুলে ফেলা এক নারীর ওপর পুলিশের হামলা চালানোর প্রতিবাদ করায় তাকে পাঁচ মাসের স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছিল।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com