শনিবার, ০৪:৩৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৮৭ বার পঠিত

ময়মনসিংহের বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর তিনটি রেলপথে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৮টায় নগরীর কেওয়াটখালিতে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের (পূর্বর নাম নাসিরাবাদ) একটি বগি লাইনচ্যুত হয়।

জানা গেছে, বগি লাইনচ্যুত হলে ময়মনসিংহ-নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রাম রুট ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় রেলওয়ে ট্রাফিক ইন্সপক্টর শাহীনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

ময়মনসিংহ জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহম্মদ জানান, শনিবার সকাল সোয়া ৮টায় ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রস (পূর্বর নাম নাসিরাবাদ) ট্রেনের মালবাহী বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সাথে নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রামএই তিনটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর শনিবার সকাল সোয়া ১১টায় তিনটি রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ।

দুর্ঘটনার পর এই তিনটি রেলপথের বিভিন্ন স্টেশন আন্তনগর, মেইল ও লোকাল ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com