সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায়!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন এক ব্রাজিল সমর্থক।সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের পানিমাছকুটি গ্রামের ব্রাজিলের সমর্থক ঈমান আলী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

ঈমান আলীর দুধ দিয়ে গোসল করে এখন থেকে ফুটবল খেলায় আর্জেন্টিনা দলকে সমর্থন করার ঘোষণা সংক্রান্ত ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ফুলবাড়ী ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

আর্জেন্টিনার সমর্থকদের দলে কেন যোগ দিলেন জানতে চাইলে ঈমান জানান, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার। আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক থাকব।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বালতিতে দুধ রাখা। সেখান থেকে একটি বদনায় করে ঈমান আলীর মাথায় দুধ ঢালছেন স্থানীয় আর্জেন্টিনার সমর্থক মাসুদ রানা।

জানতে চাইলে মাসুদ যুগান্তরকে জানান, ‘ঈমান আলী ব্রাজিলের সমর্থক ছিল। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে। যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া ৩ গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে ঈমান আলী আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হয়েছে।

ফুলবাড়ী উপজেলার আর্জেন্টিনার সমর্থক বিপুল বলেন, আর্জেন্টিনা একটি সেরা দল, সেই বোধোদয় ঈমান আলীর মাঝে জন্মেছে, সে জন্য তাকে শুভেচ্ছা জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com