রবিবার, ০৯:১১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গাইবান্ধায় ঘন কুয়াশায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২২২ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে ঘন কুয়াশার কারণে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে  চারজনে দাঁড়িয়েছে। সবশেষ অটোরিকশার চালক  নুরুল ইসলাম (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। তারা হলেন গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম মিয়া (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪), শাকিল মিয়া (৩৫) ও রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের অটোরিকশা চালক নুরুল ইসলাম (৫০)। পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, সকালে একটি অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী ও পরে আরো একজন নিহত হন। তিনি আরো বলেন, ওই গাড়িটি ঢাকা থেকে আসা নৈশকোচ বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com