শুক্রবার, ০২:২০ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর ডাকাতি মামলায় ‘সর্দার’সহ দুই আসামি গ্রেপ্তার গৌরনদীতে ১০২ ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার গৌরনদীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

ট্রাম্পের নেতৃত্ব প্রত্যাখ্যান করলেন রিপাবলিকান সিনেটর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ বার পঠিত

মার্কিন রিপাবলিকান দলের নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছেন একই দলের সিনেটর বিল ক্যাসিডি। তিনি বলেছেন, দলে ট্রাম্পের যে প্রভাব রয়েছে তা থেকে মুক্ত হওয়া উচিত। এবারের মধ্যবর্তী নির্বাচনের ট্রাম্প সমর্থিত কয়েকজন প্রার্থীর বাজে ফলাফলের কারণে তিনি এই মন্তব্য করেন।

গত ৮ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দল ২২১টি আসন পেয়েছে। এর বিপরীতে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল ২১৩টি আসন লাভ করে। তবে সিনেটে ডেমোক্র্যাটিক দল ৫১টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনের আগে রিপাবলিকান দল অনেক বেশি আসনে জিতবে বলে জোয়ার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। এই ব্যর্থতার জন্য দলের বহু নেতা প্রধানত ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙ্গুল তুলেছেন। তারা বলছেন, ট্রাম্পের নানামুখী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের বহু সংখ্যক আসন হাতছাড়া হয়েছে। সিনেটর ক্যাসিডি শনিবার বলেন, তিনি প্রত্যাখ্যান করছেন যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের নেতা। একই সাথে তিনি বলেন, রিপাবলিকান দলের উচিত নতুন কোনো নেতা নির্বাচিত করা।

গত ১৫ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। বিষয়টি নিয়ে রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এছাড়া মার্কিন নাগরিকদের বেশিরভাগই মনে করেন, আগামী নির্বাচনে অবশ্যই ট্রাম্পের প্রার্থী হওয়া উচিত হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com