বুধবার, ০৪:৪৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

এবার রাজের সঙ্গী বুবলী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

বড়পর্দায় বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শরিফুল রাজ। বেশ প্রশংসিতও হয়েছে তাদের জুটি। কিন্তু শেষ দিকে এসে পরীমনির প্রতিক্রিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়।  এদিকে প্রেম, বিয়ে, সন্তান— সবকিছু নিয়ে সুনামি বয়ে গেছে নায়িকা শবনম বুবলীর ওপর দিয়ে। বহুদিন তাকে কোনো সিনেমায় অভিনয় করতেও দেখা যায়নি।

এবার শরিফুল রাজের সঙ্গে ‘দেওয়ালের দেশ’ নামে একটি চলচ্চিত্রে জুটি বাঁধছেন শবনম বুবলী। অনুদানের এ সিনেমাটি নির্মাণ করছেন মিশুক মনি। ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

রাজের সঙ্গে জুটি বাঁধার বিষয়ে বুবলী বলেন, এটিই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান তিনি। সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।

শরিফুল রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত শুটিং করি, সারা দিন ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগের ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে সিনেমার চরিত্রগুলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com