সোমবার, ১০:০৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বারে গুলি, ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ বার পঠিত

ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো নিহত হয়েছেন। ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারিয়েছেন। বান্ধবীকে হারিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। খবর বিবিসির।

রোমের একটি বারে বসে রোববার আরও কয়েকজন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো।

আড্ডার সেই আসরে হঠাৎ হাজির হন এক প্রৌঢ়। তিনি ঘরে ঢুকেই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালান।

গুলিবিদ্ধ হন উপস্থিত চারজন। তাদের মধ্যে মেলোনির বান্ধবীসহ তিনজনেরই মৃত্যু হয়েছে।

বান্ধবীকে হারিয়ে প্রধানমন্ত্রী একটি পোস্ট দিয়েছেন, তার সঙ্গে নিকোলেটার হাসিমুখের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন— ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না।’

অভিযুক্ত ৫৭ বছরের প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

পুলিশ জানিয়েছে, ঘাতক প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

ইতালির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, লোকটি ঘরে ঢুকেই চিৎকার করে বলেছিলেন, ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। তার পরেই গুলি চালান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com