সোমবার, ১২:১৮ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

জাতীয় স্লোগান ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করতে রিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২১০ বার পঠিত

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী এ রিট দায়ের করেন। মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যখনই জয়বাংলা উচ্চারিত হয়েছে, সঙ্গে সঙ্গে জয় বঙ্গবন্ধু উচ্চারিত হয়েছে। স্বাধীনতার জন্য এই স্লোগান ছিল উৎসাহমূলক। জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু একটাই স্লোগান; পৃথক কোনো স্লোগান নয়। হাইকোর্টের একটি রায়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছে। এটিকে এখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
চলতি বছরের মার্চে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, ‘জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। সাংবিধানিক পদধারীরা, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com