মঙ্গলবার, ১১:৫৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর প্রবেশপথে পুলিশের কড়াকড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৬৬ বার পঠিত

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ। বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা ও তল্লাশি কেন্দ্র। ঢাকায় ঢুকতে সবাইকে চেক করছে পুলিশ।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, মদনপুর, মেঘনা টোল প্লাজার সামনে চারটি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া আশুলিয়ারসহ আরো কয়েকটি স্থানে চেকপোস্ট বসেছে। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ।

শনিবার ঢাকায় বিএনপির গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। কিন্তু সমাবেশের স্থান নিয়ে শুরু হয় উত্তেজনা। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তবে নয়াপল্টনেই সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থান জানান বিএনপির নেতারা।

এই গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ হয়। এতে একজন মারাও যান। এরপর থেকে সতর্ক অবস্থান নেয় পুলিশ। বৃহস্পতিবার ঢাকার প্রবেশগুলোতে যানবাহনে তল্লাশি করা হয়।

ডিএমপির ডেমরা জোনের পেট্রোল ইন্সপেক্টর নুরুল ইসলাম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। দেশের মানুষকে ভালো রাখতে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে পুলিশ।এ মহাসড়কে পুলিশের অনেকগুলো চেকপোস্ট বসানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com