বৃহস্পতিবার, ০৯:৩১ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

গোলাপবাগ মাঠে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ বার পঠিত

অবশেষে রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘গোলাপবাগ মাঠে গণসমাবেশ করবে বিএনপি।’

যদিও দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘বিএনপি এখন গোলাপবাগ মাঠ চাচ্ছে। তবে গোলাপবাগ মাঠ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

দুপুরেই রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা প্রধান (ডিবি) হারুন অর রশীদ বলেন, ‘গত আট ডিসেম্বর পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com