সোমবার, ০৪:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বার পঠিত

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার জেলার বিরামপুরে বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন এবং বীরগঞ্জের কাভার্ডভ্যানের ধাক্কায় আরেকজন মোটরসাইকেল চালক নিহত হন।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের রেলকোলীর বাসিন্দা লোকমানের ছেলে সোহেল (৩৮), আরোহী সিপাহী পাড়ার রুস্তম আলীর মেয়ে সেলিনা (২৮) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা মৃত বেলাল হোসেনের ছেলে মাওলানা হযরত আলী (৫৬)।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, দিনাজপুরে বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক নারী আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে বিরামপুরের টাটকপুরের বেলডাঙ্গা মোড়ে এ ঘটনাটি ঘটে।

এদিকে বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের ভূল্লিরহাটের বড় করিমপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গন্তব্যে যাবার সময় একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কায় দুর্ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন মাওলানা হযরত আলী। মোটরসাইকেলে একাই ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com