শুক্রবার, ০৪:৪৯ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

অনন্ত জলিলকে ইরানের আদালতে তলব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

‘দিন দ্য ডে’সিনেমা নিয়ে জটিলতায় এবার বাংলাদেশি নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে তলব করেছেন ইরানের তেহরানের একটি আদালত।

সোমবার দুপুরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে  চলচ্চিত্রটির ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজম বলছেন, ‘আদালতে জনাব অনন্ত জলিলকে তলবের সময় নির্ধারিত হয়েছে এবং উনি বা উনার আইনজীবীকে ২৫ ডিসেম্বর তেহরানে অবস্থিত ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের নবম শাখায় উপস্থিত হতে হবে।’

আদালতে তলবের একটি কাগজও প্রকাশ করেছেন তিনি। যাতে ফারসি ভাষায় তেহরানের বিচার বিভাগীয় তদন্ত আদালতের সিলমোহর রয়েছে। যেখানে অনন্ত জলিল, পিতা আব্দুল গোফুর, মুনসুন ফিল্মস, কাকরাইল ঢাকার ঠিকানা রয়েছে।
উল্লেখ্য, গত ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি পায় অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। এতে তাদের পাশাপাশি ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com