মঙ্গলবার, ০৯:৪০ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

হবিগঞ্জে আগুনে পুড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৪৯ বার পঠিত

হবিগঞ্জ শহরের ২ নম্বর পুল এলাকায় বিআরটিএর মোটরযান পরিদর্শক হাফিজুর রহমান খানের বাসায় আগুনে পুড়ে রুবেল মিয়া নামের এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

হাফিজুর রহমান খানের বাসায় পুলিশের কয়েকজন সদস্য ভাড়া হিসাবে থাকতেন। নিহত রুবেল মিয়ার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামে।

জানা যায়, মঙ্গলবার ভোর বেলায় স্থানীয়রা বাসায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেন। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাসার ভেতর থেকে রুবেল মিয়ার লাশ উদ্ধার করে। অপর একজনকে আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সাকরিয়া হায়দার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপ খেলা দেখার পর বাসায় আগুনের সূত্রপাত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com