রবিবার, ০৪:৩০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বে নয়া শীতল যুদ্ধের আশঙ্কায় জার্মান চ্যান্সেলরের হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ বার পঠিত

জার্মানির চ্যান্সেলর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বকে বিভিন্ন ব্লকে বিভক্ত করার মধ্য দিয়ে একটি নয়া শীতল যুদ্ধ সংঘটিত হতে পারে। উলফ শোলৎজ সোমবার ফরেন অ্যাফেয়ার্সে একটি নিবন্ধ লেখেন। ওই নিবন্ধে তিনি লিখেছেন- পশ্চিমাদের উচিত গণতান্ত্রিক মূল্যবাধগুলো রক্ষা করা এবং স্বাধীন সমাজব্যবস্থা রক্ষা করা। বিশ্বকে আবারো বিভিন্ন ব্লকে বিভক্ত করার পাঁয়তারা এড়িয়ে যাবার কথাও বলেন তিনি। জার্মানির মিত্রদের ভূখণ্ড সম্ভাব্য হামলা, সাইবার যুদ্ধ এবং এমনকি পারমাণবিক হামলার দূরবর্তী সম্ভাবনার হুমকির মধ্যে রয়েছে বলে শোলৎজ মন্তব্য করেন।

ওই নিবন্ধে তিনি আরো লিখেছেন, রাশিয়া এবং চীন একটি বহুমুখী বিশ্বকে হুমকি দিচ্ছে। তাদের হুমকি মোকাবেলায় শক্তিশালী ইউরোপীয় এবং ট্রান্সআটলান্টিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

পশ্চিমারা দাবি করছে রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু করতে চাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মস্কোর পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারকে গুরুতর ভুল বলে মনে করছেন।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিযোগ করছেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়াকে রক্ষা করার জন্য মস্কো তাদের সকল হাতিয়ার কাজে লাগাবে বলে স্পষ্ট ঘোষণা করেন পুতিন। পারমাণবিক অস্ত্রও সেইসব হাতিয়ারের মধ্যে থাকতে পারে বলে অকপটে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com