সোমবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ বার পঠিত

নাশকতার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

গত রোববার রাতে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহম্মেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু, সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, নগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ফরিদ মোল্লা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ ডিসেম্বর রাত ৯টা ২৫ মিনিটে আসামিরা টেলিকমিউনিকেশন ভবন ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধনসহ সরকারের বিরুদ্ধে নাশকতা করার উদ্দেশ্যে বিটিসিএল ভবনের দক্ষিণ গেটে অস্ত্র ও ককটেল নিয়ে সমবেত হয়। পরে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে তারা পালিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘ঘটনাস্থল থেকে ৩টি ককটেলসহ তিনজনকে আটক করা হয়। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

এদিকে এই মামলাকে ‘গায়েবি’ মামলা দাবি করে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ৩ ডিসেম্বর রাতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com