বৃহস্পতিবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

তিন বিয়ের পর এবার শ্রাবন্তীর প্রেমেও ভাঙন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একে একে তিনটি বিয়ে করলেও একটি বিয়েও দীর্ঘস্থায়ী হয়নি তার। তিনিটি বিয়েই ভেঙে গেছে। তারপর প্রেমেই ডুবে ছিলেন টালিগঞ্জের এই নায়িকা। শ্রাবন্তী চতুর্থবারের মতো মন দেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীকে। কিন্তু কিছুদিন ধরেই গুঞ্জন, অভিনেত্রীর সে সম্পর্কও টিকল না!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস আগেও প্রায়ই টলিউডের নানা পার্টিতে শ্রাবন্তী-অভিরূপকে একসঙ্গে দেখা যেত। দুর্গাপূজার সময় শ্রাবন্ত্রীর ঘরোয়া পার্টিতে হাজির ছিলেন অভিরূপ। সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে! শোনা যাচ্ছে, ব্রেকআপ হয়ে গেছে শ্রাবন্তী-অভিরূপের।

তবে বিষয়টি একেবারে নাকচ করে দিয়েছেন শ্রাবন্তী। তিনি জানিয়েছেন, একসঙ্গে রয়েছেন তারা। এখনো ভালো বন্ধু। কোনো বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।

মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের একমাত্র সন্তান অভিমন্যু (ঝিনুক)। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে তারা আলাদা হয়ে যান।
এরপর কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, সেই বিয়েও টেকেনি। পরে ২০১৯ সালে প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বছর ঘুরতেই সে বিয়েও ভেঙে যায় তাদের। ২০২০ সালের অক্টোবর থেকে আলাদা থাকছেন দুজন, বর্তমানে চলছে ডিভোর্সের মামলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com