বৃহস্পতিবার, ০১:৪০ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

যুদ্ধকে নৃশংসতার নতুন স্তরে নিয়ে যাচ্ছেন পুতিন: যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তরিক নন। দেশটির পাওয়ার গ্রিডে হামলার মাধ্যমে পুতিন এই যুদ্ধকে নৃশংসতার নতুন স্তরে নিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ কূটনীতিবিদ এই মন্তব্য করেছেন। আজ রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড রিপোর্টারদের বলেছেন, পুতিন এই যুদ্ধের মাধ্যমে প্রতিটি ইউক্রেনীয়র ঘর অন্ধকার, পানিহীন করে দিয়েছেন। তিনি যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেন নি তা এর মাধ্যমে অর্জন করেছেন।

তিনি আরও বলেছেন, পরিষ্কারভাবে কূটনীতি প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু আপনার একজন ইচ্ছুক অংশীদার থাকতে হবে। এটি খুবই স্পষ্ট এটা জ্বালানি আক্রমণই হোক না কেন বা সেটা ক্রেমলিনের বাক-বিতণ্ডা এবং সাধারণ মনোভাবই হোক পুতিন এর জন্য আন্তরিক বা প্রস্তুত নন।
এদিকে ইউক্রেনের জেনারেল জানিয়েছে, রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের এক কোটির বেশি লোক অন্ধকারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com