সোমবার, ০১:৩৮ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সিলেট সরকারি মহিলা কলেজের মেধাভিত্তিক তালিকায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তাহরিন রানিছা রউফ নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান-গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকিস্তানে বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি জাতিসংঘ সফর : বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস সর্বোচ্চ শিখরে পৌঁছেছে: মাহ্দী আমিন কুখ্যাত খুনী এরশাদ শিকদার’র সহযোগী জয়নাল গ্রেফতার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ. লীগ নেত্রী বকুল গ্রেপ্তার

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, ছাদে আটকা পড়েছে ৩ শতাধিক মানুষ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩২৮ বার পঠিত

হংকংয়ের ৩৮ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লেগেছে। ভবনটির ছাদে আটকা পড়েছে তিন শতাধিক মানুষ।

সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, আজ বুধবার বেলা ১২টার দিকে হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লুস্টার রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে আগুন লাগে। বলা হচ্ছে, ভবনটির ইলেকট্রিক সুইচ রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনের তাপ ও ধোঁয়ার কারণে অন্তত সাত জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে আহতদের চিকিৎসা দিতে পাঁচটি ভ্রাম্যমাণ চিকিৎসক দল পৌঁছেছে।

দুর্ঘটনার সময় দুপুরের খাবারের বিরতি ছিল বলে ভবন থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়েও অনেকে আহত হয়েছে বলে জানানো হয়েছে।

হংকং পুলিশ বলছে, তারা চার জনকে হাসপাতালে নিয়ে গেছে। এ ছাড়া ১৬০ জনকে তারা উদ্ধার করেছে।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় শত শত মানুষ আগুন লাগা ভবনের ছাদে আশ্রয় নিয়েছে। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com