বুধবার, ১২:৩৫ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

বরিশাল মেডিকেলে বি‌স্ফোরণ, আতঙ্কে রোগীর মৃত্যু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩২০ বার পঠিত

বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সেন্ট্রাল অক্সিজেন লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে বলে গুঞ্জন উঠেছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এ ঘটনা ঘ‌টে। পরে রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

মৃত্যু রমনী দাস (৬৫ ) বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ‍আতঙ্কে রোগীর মৃত্যুর গুঞ্জন সঠিক নয়। কেননা ঘটনার প্রায় ২০ মিনিট পরে মৃত্যু হয়েছে ওই রোগীর।

তা ছাড়া তার অবস্থা ‍এমনিতেই ‍আশঙ্কাজনক ছিল বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা শেবাচিম হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিমা ‍আক্তার।

তিনি জানান, রাত ‍ সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই হাসপাতালের পশ্চিম পাশের দ্বিতল ভবনে সিসিইউতে চার নম্বর বেডের ওপরে অক্সিজেন সঞ্চালন বক্স বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ‍আগুন লেগে যায়। ‍এতে সিসিইউসহ হাসপাতালের অন্যান্য ওয়ার্ডগুলোতেও ‍আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা প্রাণ রক্ষায় ‍এদিক-ওদিক ছোটাছুটি করে হাসপাতালের সামনে নিরাপদ স্থানে ‍আশ্রয় নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com